মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শিক্ষক জবরু মিয়ার মৃত্যুতে জিকে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র ভিসি ড. জহিরুল হক শাকিল ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নুরুল হক কবিরের পিতা আলহাজ্ব জবরু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- আলহাজ্ব জবরু মিয়া একজন শিক্ষক হিসেবে মানুষের ঘরে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি নিজের ঘরও আলোকিত করেছেন। উনার সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন, একজন খোদাভিরু ও বিনয়ী মানুষ। তিনি সব সময় হাঁসিমুখে কথা বলতেন। তিনি আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। উনার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com