বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহিরের শ্বাশুড়ি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের মাতা মেহেরুন নেছা আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর শ্বাশুড়ি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার ও বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির এর মাতা মেহেরুন নেছা ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বিকেল ৩টা ১৫ মিনিটে জেলা শহরের রাজনগরস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শুক্রবার বাদ জুমআ টাউন হল রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাযা ও বিকেল ৫টায় বাহুবল উপজেলার বড়গাঁও জামে মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
মরহুমা মেহেরুন নেছার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে, মেহেরুন নেছার ইন্তেকালে তার মেয়ের জামাতা অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি শোক প্রকাশ করেছেন। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com