বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আমি ও আমার পরিবারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- শত চেষ্টা করেও আমি এবং আমার পরিবার সদস্যদেরকে মাধবপুরের জনসাধারণ থেকে বিচ্ছিন করা যাবে না। কারন জনসাধারণের সঙ্গে আমাদের যুগ-যুগান্তরের ভালবাসার সর্ম্পক রয়েছে। আর ভালবাসার টানেই উপজেলাবাসী আমাকে ৩ বার উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। তাদের দেয়া আমাননত কিয়ানত করি নাই। জনগনের সম্পদ আত্নসাৎ করেনি বরং সরকারি বরাদ্ধের পাশাপাশি ব্যক্তিগত এবং পারিবারিক তহবিল থেকে অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছি। বাকী দিনগুলো আপনাদের পাশে থেকে এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই। তাই আসন্ন নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনসাধারনের কাছে আহবান জানান। তিনি গতকাল শনিবার মাধবপুর উপজেলার ধর্মঘর, শিয়ালউড়ি, জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের সর্ব¯’রের জনসাধারনের সঙ্গে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। এ সময় সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, ছায়েদ, জাহাঙ্গীরসহ এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকার লোকজন উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com