মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে চা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে লিটন সবর (৪২) নামে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সুরমা চা-বাগানের ১০ নম্বর ডিভিশনের রবি সবরের ছেলে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি এলাকায় লিটন সবর ও প্রতিবেশী প্রদীপ তাঁতি কুচিয়া ধরতে যায়। এক সময় তাঁরা ক্লান্ত হয়ে পড়েন। পরে পানি খাওয়ার জন্য বালু উত্তোলনের ড্রেজার মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে লিটন সবরের মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com