রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সৈয়দ মোঃ শাহজাহান কাজের বিনিময়ে কারু কাছ থেকে ১ টাকাও ঘুষ খায় না-সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- আমাদের পরিবারের সন্তান সৈয়দ মোঃ শাহজাহান উপজেলা চেয়ারম্যান হিসাবে বিগত ১০টি বৎসর আপনাদের কাজের বিনিময়ে ১টাকাও ঘুষ খায়নি। সততা ও নিষ্টার সহিত তার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করেছে। উপজেলার আপামর জনসাধারনের মুখে হাসি ফুটানোর জন্য সরকারি বরাদ্ধের পাশাপাশি আমাদের পারিবারিক তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। কোন মানুষ তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন অভিযোগ দিতে শুনিনি। সবাই বলেন সে ভাল মানুষ। সে রাতে অফিস করেন না। সরকারি নিয়মে সকাল থেকে বিকাল পর্যন্ত অফিসে থেকে দ্বায়িত্ব পালন করে আসছেন। তাই আসন্ন নির্বাচনে অতীতের ন্যায় এবারও ঘোড়া মার্কায় ভোট দিয়ে শাহজাহানকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানান। তিনি শনিবার রাতে জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামে মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানের সর্মথনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এক থা বলেন। জোবায়ের আহম্মদ শরীফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রক্তব্য রাখেন- এখলাছুর রহমান, বশির মেম্বার, দিলীপ সরকার, পরিমল সরকার, জি.কে গউছ প্রমুখ। সভায় এলাকার জনসাধারন বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com