রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় আদালতে নির্বাহী প্রকৌশলীর জবাব দাখিল ॥ ১০ জুন শুনানী

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আদালতে লিখিত জবাব দিয়েছেন। গতকাল (২৩ মে) বৃৃহস্পতিবার দুপুরে তার জবাব নিয়ে আসেন সহকারি প্রকৌশলী। পরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জবাবটি গ্রহণ করে শুনানীর জন্য আগামী ১০ জুন তারিখ ধার্য্য করেন। গত ৮ মে সদর উপজেলার সুঘর গ্রামের আইনজীবী সহকারি ময়না মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলা পরিচালনা করেন আইনজীবী মোজাম্মেল হক রাসেল। হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশিদ বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিং বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য আদালত আগামী ২৩ মে এর মধ্যে নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মুর্শেদকে আদেশ দেন।
জানা যায়, সম্প্রতি হবিগঞ্জে ৩৪ দশমিক ৪২ ডিগ্রি তাপমাত্রায়ও বৈদ্যুতিক লোডশেডিং করা হয়। সামান্য ঝড় হলেই বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিংয়ের ফলে গরমে মানুষের মৃত্যু ঝুঁকি দেখা দেয়। বিপিডিবির কাছে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায় না। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী অবহেলা করছেন। তাছাড়া গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ অফিসে কোনো কিছু বিকল হলে তাদের গাফিলতিসহ ফোন রিসিভ না করারও অভিযোগ রয়েছে।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ২৫ ধারায় প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিক গোলযোগ ও লোডশেডিং বিষয়ে ব্যাখ্যা দাখিলের জন্য আদালত নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মুর্শেদকে আদেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com