মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পৃথক স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুরে ইয়াবা ও গাঁজা বিক্রি করায় পৃথক স্থান থেকে এক মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরবর্তিতে নবীগঞ্জ থানা পুলিশ প্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে প্রেরন করে। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক সাজেদুল হাসান জানান, গতকাল বুধবার সকালে গোপন সংবাদ পেয়েছেন নবীগঞ্জের পৃথক দুটি স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া কুরুটিলা এলাকার মোঃ মায়ান মিয়ার পুত্র মায়াদ মিয়া (৪২) কে আটক করে তার ঘরে থাকা ১শ ২ ফিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তাকে আটক করেন। পরে তার তথ্য অনুযায়ী ওই উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জয়নুল মিয়ার স্ত্রী মোছাঃ শাহিনা আক্তার (৪৫) কে আটক করে তার ঘর থাকা আঁধা কেজি গাঁজা উদ্ধার করেন। পরে দুপুরে তাদের দুজনকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রের উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম। এ ব্যাপারে জানতে চাইলে-হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন- নবীগঞ্জের পৃথক স্থান থেকে ইয়াবা গাঁজাসহ একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এমনকি থানা থেকে তাদেরকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com