মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের থানা ক্রস রোডে আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেছেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসকের বাস ভবনের সামনে শহরের থানা ক্রস রোডে ৭০ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সার্কিট হাউস মোড় হতে জেলা প্রশাসকের বাস ভবনের সম্মুখ হয়ে বেবীষ্ট্যান্ড পর্যন্ত কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি রোড ঢালাইয়ের কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা।
গতকাল মঙ্গলবার সকালে মেয়র আতাউর রহমান সেলিম এ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার কাউন্সিলর টিপু আহমেদ, সফিকুর রহমান সিতু, শেখ সুমা জামান ও পৌরসভার সহকারী প্রকৗশলী দিলীপ কুমার দত্ত।
উদ্বোধনকালে মেয়র বলেন- থানা ক্রস রোডটি হবিগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে রয়েছে সার্কিট হাউজ, জেলা প্রশাসক মহোদয়ের বাস ভবন, জেলা পরিষদ, হাসপাতাল, থানা, ট্রাফিক পুলিশ অফিস, জজ র্কোট সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। থানার মোড়সহ এই রাস্তার বিভিন্ন স্থানে রাস্তা ভাঙ্গার কারণে পানি জমে থাকতো। ফলে হাসপাতালের রোগীসহ জনগনের চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতো। এই ভোগান্তি লাঘবের জন্য আমরা অগ্রাধিকার ভিত্তিতে ৭০ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি আরসিসি হিসেবে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি।
উল্লেখ্য, এর আগে কোভিড-১৯ প্রকল্পের আওয়াতায় হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে থান ক্রস রোডের আরসিসি ড্রেন ও ক্রস কার্লভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। এ কাজের ফলে থানার মোড়ে লেগে থাকা বৃষ্টির পানি সহজেই অপসারিত হবে। ড্রেন ও কার্লভার্টের সাথে সাথে আরসিসি রাস্তা নির্মাণ কাজ সমাপ্ত হলে এই এলাকার সার্বিক পরিস্থিতির অনেকটা উন্নত হবে বলে এলাকাবাসী মনে করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com