রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের গজনাইপুর ও দেবপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১২ মে, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে গজনাইপুর ও দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
গতকাল শনিবার বিকেলে ও সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারসহ বিভিন্ন বাজার ও দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। পরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদ, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাওছার আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, উপজেলা বিএনপি নেতা ফুলকাছ মিয়া, বিএনপি নেতা মাওলানা শোয়েব আহমদ, গজনাইপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর রহমান এলাইছ, আব্দুল আওয়াল, আব্দুস শহীদ, দেবপাড়া ইউনিয়ন বিএনপি নেতা শাহ আমজদ আলী, মঈনুল ইসলাম বাচ্ছু, কাজী সুন্দর আলী, বাউসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাছিতুর রহমান রুহেল, কয়েছ মিয়া, আব্দুল হেকিম, সজ্জাদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সায়েদ আহমদ, যুবদল নেতা শাহীন তালুকদার, শেখ শিপন, আল আমিন তালুকদার। পথসভায় বক্তারা- উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছে তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে, উপজেলা নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী নেই। তাই সর্বসাধারণকে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com