বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে সুধীজন মিলন মেলা

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥  সম্ভাবনাময় শায়েস্তাগঞ্জকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে ঈদ শুভেচ্ছায় মিলিত হয়েছিলেন শায়েস্তাগঞ্জ অঞ্চলের সুধীজন। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সুধীজনের মিলন মেলা বসেছিল। মুলত ঈদ ও পুজাঁর ছুটিকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আযোজন করা হয়। এ অঞ্চলের সুধীজন যারা দেশের বিভিন্ন প্রান্তে কর্মক্ষেত্রে শায়েস্তাগঞ্জের সুনাম বাড়িয়ে তুলছেন তাদের নিয়েই এ আয়োজন ছিল। ব্যতিক্রমী এ আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব। সম্পাদক প্রভাষক জালাল উদ্দিনের সঞ্চালনায় শুরুতে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর সৈকত। পর্যাক্রমে আলাপচারিতায় অংশগ্রহন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, সিলেট গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, ইষ্টার্ন ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট আনোয়ার ফারুক তালুকদার, অর্থমন্ত্রণালয়ের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, বাংলাদেশ পাটকল করপোরেশন ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, গ্রিন ডেল্টা ফিনানসিয়াল সার্ভিসেস এর সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, বাহুবল যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন শাহ, মেডিকেল অফিসার ডাক্তার শামীমা  আক্তার, সূলাস্টিকা’র ডিপুটি ম্যানেজার জামাল উদ্দিন, বিটিভির হবিগঞ্জ জেলা সংবাদদাতা আলমগীর খান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শেখ মোঃ ওয়ালী উল্লাহ, পুবালী ব্যাংকের ব্যবস্থাপক  আসাদুজ্জামান নুর, ব্যাংকার আবদুল ওয়াদুদ, ব্যাংকার মোঃ আবিদ আলী, ব্যাংকার শেখ শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ খাঁন, আব্দুল আওয়াল তালুকদার, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল কাইউম, পঞ্চাশ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, জহুর চান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর ফারুক তালুকদার, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, শাহজালাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাহির মিয়া তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com