বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরমে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। এদিকে শিশুসহ বিভিন্ন বসয়ী মানুষের মাঝে নানা রোগ বালাই দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড তাপমাত্রার কারণে হাসপাতালের কোনো ওয়ার্ডে তিল ধারণের ঠাই নেই। চিকিৎসকরা সেবা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অনেকেই সিট না পেয়ে বারান্দাতেই চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীদের অভিযোগ গ্যাসের ওষুধ ও প্যারাসিটামল ছাড়া কিছুই মিলছে না। অনেকেই বাহির থেকে কিনে এনে ব্যবহার করছেন। গরমের কারণে আমাশয়, সর্দি, কাশি, ডায়রিয়াসহ রোগ বালাই দেখা দিয়েছে। তাপদাহের কারণে গত দুইদিন ধরে সদর হাসপাতালে অর্ধশত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা লেবুর শরবত, ডাব, আখের রস, খাবার স্যালাইন ইত্যাদি খাবারসহ পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের কোনো ওয়ার্ডে ঠাই নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com