সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উপজেলা নির্বাচনে জামানত সংশোধনের জন্য সিইসিকে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যানের উকিল নোটিশ

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত বিধি সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট ৬ জন বরাবরে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন হবিগঞ্জের দুই উপজেলা চেয়ারম্যান। গত (০৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবেদ রাজা এবং এডভোকেট ফয়জুর রহমান নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের পক্ষে এই নোটিশ প্রদান করেন। গত শনিবার (৬ এপ্রিল) বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা। উকিল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচন বিধি সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পূর্বের ১০ হাজার ও ৫ হাজার টাকার পরিবর্তে যথাক্রমে ১ লাখ ও ৭৫ হাজার টাকা নির্ধারণ করেছে। তাই পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ জনের নিকট রেজিষ্ট্রি ডাক যোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শুধুমাত্র অনলাইনে নমিনেশন জমা দেয়ার বিধিও পরিবর্তন করে অনলাইনের পাশাপাশি সরাসরি জমা দেয়ার বিধানও সন্নিবেশের জন্য নোটিশে উল্লেখ করা হয়। আগামী ৩ দিনের মধ্যে উক্ত বিধি সংশোধনের পদক্ষেপ না নিলে আইনের আশ্রয় নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন- উপজেলা পরিষদ নির্বাচনে জামানত ফির ব্যাপারে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া ও অনলাইনের পাশাপাশি সরাসরি মনোনয়ন পত্র জমা দেয়ার বিধানও সন্নিবেশের জন্য আমরা সিইসিসহ ৬জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, জবাব না পেলে পরবর্তীতে বিষয়টি আইনিভাবে মোকাবিলা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com