রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে সংঘর্ষের ৪দিন পর আহত ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার স্বজনগ্রামে ধানের খলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রোকন মিয়া (৫০) মারা গেছেন। ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত রোকন মিয়া ওই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোঃ আবুল খায়ের। জানা যায়, উপজেলার স্বজন গ্রামের রাজ্জাক মিয়া ও রোকন মিয়ার মধ্যে একটি ধান শুকানোর খলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৩১ মার্চ বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রোকন মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে আশঙ্কাজনক অবস্থায় রোকন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এ বিষয়ে লাখাই থানার (ওসি) মোঃ আবুল খায়ের জানান, গত ৩১ মার্চের সংঘর্ষের ঘটনায় রোকন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com