রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ আটক ব্যবসায়ী কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৩১ কেজি গাঁজাসহ তাশরিফ বাউরি নামের মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাশরিফ জগদীশপুর চা বাগানের বাউরি টিলা গ্রামের মৃত রমেশ বাউরির ছেলে। এছাড়া অপর আরেকটি অভিযানে মাধবপুর থেকে আরও ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিপিএম-সেবা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাশরিফ বাউরিকে গ্রেপ্তার করা হয়। ওই বাগানের বাউরি টিলা গ্রামের লেংড়া দ্বীপকের ঘর থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, আমরা প্রতিদিন কোন না কোন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছি। হবিগঞ্জকে মাদক মুক্ত গড়ে তুলতে চাই। যারা এখনও মাদক ব্যবসা বা সেবনে জড়িত রয়েছেন তারা ভালো পথে ফিরে আসলে প্রয়োজনে পুলিশ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com