মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ইনাতগঞ্জ বাজারে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের চুরি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুমন আহমদ বাদি হয়ে জাবেদ মিয়া ও আলী জাবেদ মান্নাকে অভিযুক্ত করে থানায় এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার ইনাতগঞ্জ বাজারে পশ্চিমে ইনাতগঞ্জ হাই স্কুলের সামনে সুমন ভেরাইটিজ ষ্টোরে এক দুঃসাহিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় চুরের দল সুমন মিয়ার দোকানের সার্টারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৯০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে সুমন মিয়া দোকানে এসে দোকার খুলার সময় তালা ভাঙ্গা দেখে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, ইনাতগঞ্জ ইউপির চেয়ারম্যান নোমান হোসেন ও স্থানীয় ওর্য়াড মেম্বারসহ ব্যবাসায়ীদের অবগত করেন।
এক পর্যায়ে সন্দেহজনক ২ জনের ঘুরাফেরা নিয়ে আলোচনা এবং বাজার ব্যবসায়ীর নেতৃবৃন্দ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনার সাথে তারা জড়িত বলে স্বীকার করেন। পরে অভিযুক্তদের পিতা বিচার সালিশে বিষয়টি সমধান করার আশ্বাস প্রদান করে তাদের তার জিম্মায় নিয়ে যান। পরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশ বিচারক, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বাজার ব্যবসায়ীর নেতৃবৃন্দের বিরুদ্ধে খারাপ ভাষায় লেখালেখি নিয়ে বাজারে ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছেন এলাকাবাসী। এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীগণ চুরির ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের প্রতি দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com