শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) বিকাল ৩ টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। নবীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ ও নবীগঞ্জ সাতমৌজা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মুজিবুর রহমান। সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীরপ্রতীক, জালাল সিদ্দিকী, গৌরচন্দ্র রায়, হায়দার খান, মিজানুর রহমান, তাজ উদ্দিন গাজী, সিরাজুল ইসলাম চৌধুরী, জালাল উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মুহিত, সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী, ব্যাংক কর্মকর্তা (অব.) অশোক তরু দাস সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সুধীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন পৌরসভা অফিসের আবু বকর ও পবিত্র গীতাপাঠ করেন পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক নারায়ণ চন্দ্র দাশ। সভাপতির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন- জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অধিকাংশই আজ জীবিত নেই। এখনও যাঁরা আমাদের মাঝে জীবিত আছেন তাঁদের কাছ থেকে দেশের তরুণ প্রজন্মকে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তিনি আরও বলেন, জীবিত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা পাঠ্যপুস্তকে পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ে যে জ্ঞান হয়, তার চেয়েও মূল্যবান।
পৌর মেয়র উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য অতিথিবৃন্দ, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পৌর পরিষদের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং অতিথিবৃন্দ সহ সবাইকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com