বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ॥ ৫ জনকে নগদ অর্থ জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গত ৩ মার্চ এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন এর সহকারি কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সামিউর রহমান। মোবাইল কোর্টে শব্দদুষন (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ লঙ্ঘন করে হাইড্রোলিক হর্ণ বাজিয়ে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন করায় ৫ গাড়ি চালকে বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় হবিগঞ্জ জেলা পুলিশ বিভাগের সদস্যবৃন্দ সহযোগিতা করেন। প্রতিমাসে এ সংক্রান্ত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com