মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পুলিশের অভিযানে ৬ জন জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত ৬ জুয়াড়িকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মোজাফফর আলীর ছেলে আরশ আলী (৩০), ধুলচাতল গ্রামের মৃত মোশাহিদ মিয়ার ছেলে কুরুশ মিয়া (৪০), মৃত নুরুল ইসলামের ছেলে সুজন মিয়া (৩০), চানপুর গ্রামের মৃত এলাইচ মিয়ার ছেলে আলী হোসেন (৪০), কামিরাই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ইউনুছ মিয়া (৪০)। পুলিশ জানায়- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামের মাসুক মিয়ার দোকানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। পরে জুয়া আইনে মামলা দায়েরের পর ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com