বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ফেরদৌস করিম আখঞ্জীকে বিশেষ সম্মাননা

  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবি সংস্থা সিলেটের নকশী বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জের কৃতি সন্তান ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীকে বিশেষ সম্মাননায় দেয়া হয়েছে। এছাড়া আরও ৯ জনকে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
নকশী বাংলার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল রবিবার (১০ মার্চ) বিকাল ৫ টায় প্যারিসের পাঁচ তারকা বলরুমে নকশী বাংলা ফাউন্ডেশন এর ২০ বছর পূর্তি স্মারক “নকশী বাংলা’র” মোড়ক উন্মোচন ও বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক সুব্রত ভট্টাচার্য শুভ এর সভাপতিত্বে বহির্বিশ্ব সমন্বয়ক সাংবাদিক তাইজুল ফয়েজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী, আশরাফুল ইসলাম, অধ্যাপক অপু আলম, আলী আজম খান, একে আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক জাকির হোসাইন, মাসুদ হায়দার, এলান খান চৌধুরী, রাহুল চৌধুরী, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন- মহান মুক্তিযুদ্ধের পর থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সামাজিক সংগঠনগুলো। দুঃখজনক হলো সামাজিক সংগঠন সৃষ্টি হয় কালের বিবর্তনে হারিয়ে যায়, কিন্তু নকশী বাংলা ফাউন্ডেশন এর ব্যতিক্রম ২০ টি বছর থেকে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিকল্পিত ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে যা অত্যন্ত আনন্দের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com