রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে মাদার কেয়ার হাসপাতালে কলেজ ছাত্রের খাদ্যনালী কেটে ফেলায় মৃত্যুপথযাত্রী শহীদুল ॥ আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন পৌরসভা সড়কের মাদার কেয়ার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শহীদুল ইসলাম (২৫) নামের এক কলেজ ছাত্র মৃত্যুপথযাত্রী। এ নিয়ে গতকাল সোমবার ওই হাসপাতালে রোগীর অভিভাবকদের সাথে হট্টগোলসহ হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, জলসুখা গ্রামের মইনুল ইসলাম খানের পুত্র আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র শহীদুল ইসলাম অ্যাপেন্ডিসাইটিস ব্যথা নিয়ে গত শনিবার সন্ধ্যায় মাদার কেয়ারে ভর্তি হন। রাত ১১টার সময় হাসপাতালের ডাক্তার শাহ রেজাউল করিম শহীদুলের অপারেশন করার সময় তার খাদ্যনালি কেটে ফেলা হয়। এরপরই রক্তক্ষরণ শুরু হলে সে অচেতন হয়ে পড়ে। পরের দিন তার চেতনা ফিরে এলেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। এতে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় এবং উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে বলে রোগীর স্বজনদের আশ^স্থ করেন।
বিষয়টি শহরজুড়ে চাউর হলে রোগীদের মাঝে আতংক দেখা দেয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল সোমবার এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা ও হট্টগোল হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার অপারেশন করতে গিয়ে ওই ডাক্তার শহীদুলের খাদ্যনালী কেটে ফেলায় তার অবস্থা সংকটাপন্ন। তারা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।
এ বিষয়ে ডাক্তার রেজাউল করিম ও হাসপাতালের এমডি আপন আহমেদ জানান, অ্যাপেন্ডিসাইটিস ব্যথার অপারেশন করতে গিয়ে খাদ্যনালীদের ইনফেকশন পাওয়া যায়। অভিভাবকদের সম্মতিতেই অপারেশন করা হয়েছে। তারপরও ওই রোগীর চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়ে সিলেট প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com