শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এবার প্রেমের টানে মাধবপুরে ফিলিপাইনের তরুণী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ প্রেম মানে না কোনো বাধা। তাইতো নিজ দেশের মায়া ত্যাগ করে ফিলিপাইন থেকে বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুরে ছুটে এসেছেন জুবেলিন নামে এক ফিলিপাইনের তরুনী। শুধু তাই নয়, নিজের ধর্ম ও নাম পরিবর্তন করছেন তিনি। কাতারে চাকরি করার সুবাদে মাধবপুরের গোবিন্দপুর গ্রামের তরুণ আশিকুর রহমান মিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ মার্চ ফিলিপাইনী ওই তরুনী প্রেমিক মিশুকে পেতে ছেলের গ্রামে চলে আসেন।
গত ৫ মার্চ মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিয়ে করেন প্রত্যাশিত প্রেমিক মিশুকে। জুবেলিন হবিগঞ্জ গিয়ে এফিডেভিটের মাধ্যমে নিজের জন্মভূমি ও ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে জুবেলিন নাম পরিববর্তন করে জান্নাত রহমান নাম রাখা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে- মাধবপুরের ধর্মঘর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশুর কাতার প্রবাসী। কাতারে চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে পরিচয় হয় ওই ফিলিপাইনী তরুনীর সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক হয়। সম্প্রতি মিশুর বাংলাদেশের বাড়ি ফিরে আসলে খবর পেয়ে ওই তরুনী প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসে।
এ বিষয়ে প্রেমিক মোঃ আশিকুর রহমান বলেন- আমাদের দুজনার মধ্যে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সে খ্রিস্টান ছিল, বর্তমানে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। আমাকে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে চলে এসেছে। আমরা শরিয়ত মোতাবেক বিয়ে করেছি।
মোঃ আশিকুর রহমানের স্বজনরা জানান, ফিলিপাইনের ওই তরুণী আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। তাকে দেখতে বাড়িতে অনেক মানুষ আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com