রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ট্রাক্টর থেকে পড়ে যুবক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সান্তামুড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র। গতকাল সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধর্মঘর হরষপুর রোডের স-মিল নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে বালু নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে বিজয়নগর যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালকের পাশে বসে থাকা রাসেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ পরে নিহত রাসেল এর বাড়িতে গিয়েছে সুরতহাল করতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com