বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নারীদের খেলাধূলায় এমপি আবু জাহির এর অনুদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিয়মিত নারীদের খেলাধূলা আয়োজন করার জন্য হবিগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থায় অনুদান ঘোষণা করেছেন টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খেলাধূলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এতে অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে নারীরা অংশ নিচ্ছেন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির আরও বলেন, সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়মিত খেলাধূলা প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছে। হবিগঞ্জে আমরা আধুনিক স্টেডিয়াম নির্মাণের মধ্য দিয়ে ভেন্যুর অভাব দূর করেছি। শারীরিকভাবে সুস্থ থাকা ও শরীর-মন ভাল রাখার জন্য নিয়মিত খেলাধুলা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান তরুণ সমাজ আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবে। তাই তাদের সুস্থ থাকা জরুরী। আর এজন্য তরুণ-তরুণীদের নিয়মিত খেলাধূলা করতে হবে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, মহিলা ক্রীড়া সংস্থার নেত্রী শিরিন রহমান তালুকদার প্রমুখ।
পরে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃংখলা কমিটি ও সার্বজনীন পেনশন স্কীম সংক্রান্ত অবহিতকরণ সভা এবং অসুস্থ রোগীদের মাঝে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com