মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ স্থানীয় সরকার দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী এ কে এম ফয়সল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, চৌমুহনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, এরশাদ আলী প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার দিবসের গুরুত্ব আলোচনা করেন। বানিয়াচংয়ে বীমা ও স্থানীয় সরকার দিবস উদযাপন স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জাতীয় বীমা ও জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে আলাদা আলাদা র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোশারফ হুসেন প্রমুখ। এছাড়া, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com