সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ চেম্বার নিয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের তদন্ত প্রতিবেদন দাখিল ॥ মিজানুর রহমান শামীমের ইস্যুকৃত ছাড়া সকল সনদ অবৈধ

  • আপডেট টাইম রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের রায়। এফবিসিসিআইতে প্রতিনিধিত্বকরণসহ সকল ক্ষেত্রেই হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিয়ে আসছেন মিজানুর রহমান শামীমের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু বেআইনীভাবে সাবেক কমিটি মেম্বার সনদ এবং আমদানী রফতানীর সনদ দিয়ে আসছে। এ নিয়ে জটিলতা সৃষ্টি হলে বাণিজ্য মন্ত্রনালয় কোন কমিটি বৈধ এবং কাদের সনদ গ্রহণ করা যাবে এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। বাণিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব শরীফ রায়হান কবিরকে এই তদন্তের দায়িত্ব প্রদান করা হলে তিনি দীর্ঘ তদন্ত শেষে বিশদ প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনে তিনি মিজানুর রহমান শামীম এর নেতৃত্বাধীন কমিটির সনদকে বৈধ বলে ঘোষণা করেন। তার এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠন-১ এর উপ-সচিব এম এম মোস্তফা জামাল চৌধুরী ৭ ফেব্রুয়ারী একটি পত্র ইস্যু করেন। আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক বরাবর এই পত্রে তিনি উল্লেখ করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম কতৃক ইস্যুকৃত সনদকে বৈধ হিসাবে বিবেচনা করতে। তদন্ত কমিটি বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের আদেশকে অবৈধ এবং সেই আদেশের কার্যকারিতা বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে হবিগঞ্জ চেম্বারের ২০২১-২২ ও ২০২২-২৩ বর্ষের নির্বাচনী কার্যক্রম সঠিক হয়েছে মর্মে দেখা যায়। তাই মিজানুর রহমান শামীমের নেতৃত্বাধীন কমিটির সনদ গ্রহণ করা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com