বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করতে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।
প্রার্থীরা হলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, মো. ফরিদ উদ্দিন তালুকদার এবং এডভোকেট মো. নূরুল হক। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান আরও জানান, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময় ১৬-১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২২ ফেব্রুয়ারি। আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনে ভোটগ্রহণ হবে। হবিগঞ্জের নয়টি উপজেলা, পাঁচ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেবেন। এ জেলায় ভোটার সংখ্যা এক হাজার ১০৪।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com