মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা জজশীপ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির মাঝে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব”হস্পতিবার এই খেলায় জয়লাভ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী। তারা জেলা জজশীপকে ৬০ রানে পরাজিত করে। জেলা জজশীপ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রন জানায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিকে। তারা প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮ ওভারে ৫ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকিব ৮৮, আনোয়ার হোসেন ২৩ ও ফখরুল ইসলাম ১৩ রান সংগ্রহ করে। জেলা জজশীপের রাজু পায় ৩ উইকেট। জবাবে জেলা জজশীপ ১৩ ওভারে ১২১ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে তানভীর ২৬, সুজিত ১৯,বাবলু ১৪ রান সংগ্রহ করে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর আনোয়ার ও জুনায়েদ ৩টি করে উইকেট লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর রশীদ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সবুজ পাল, সহকারী জজ তারেক আজিজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লা, আব্দুল হালিম প্রমুখ। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান ও জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য সাদিকুর রহমান মুকুল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com