বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ’র উদ্যোগে পইলে ফ্রি চক্ষু শিবির

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩১ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী সদর উপজেলার পইল গ্রামে এবছরও আয়োজন করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্য চক্ষু শিবির। ১০ ফেব্রুয়ারী শনিবার লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর রিজিওনাল চেয়ারপার্সন ডাঃ সৈয়দ হামেদুল হক এমজেএফ এর সভাপতিত্বে পইল ইউনিয়ন পরিষদ মাঠে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহিতুননেসা লায়ন্স চক্ষু হাসপাতাল নারায়ণগঞ্জের চেয়ারম্যান লায়ন দেবদাস সাহা, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, এম এ মালেক জাপানি, ডাঃ মীর মঈন উদ্দিন ইমন, লায়ন সুব্রত কুমার সেন, লায়ন আজাদ রহমান আনু, লায়ন দিদার হোসেইন রোমান প্রমুখ।
উদ্বোধন শেষে দেড় হাজার রোগী থেকে বাছাই করা ৩শ জন চক্ষু রোগীকে দুই দিনে সেলাই বিহীন অপারেশনের মাধ্যমে চোখে ল্যান্স সংযোজন করে দেয়া হয়।
উলেখ্য ১৯৯৩ সালে হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ও তার ভাই চক্ষু চিকিৎসক লায়ন সৈয়দ হামেদুল হকের উদ্যোগে এই বিনামূল্য চক্ষু শিবিরের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত পইলের এই চক্ষু শিবির থকে সেবা নিয়ে হবিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য দুঃস্থ অসহায় রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। ২০১২ সাল থেকে এই বিনামূল্য চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে আছেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর সদস্য ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com