বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘটনার মূলহোতা গ্রেফতার ॥ মালামাল উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহুতা ডাকাত হিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা কোনাবাড়ি ছালাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ডাকাতের কাছ থেকে আংশিক স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি ছোরা উদ্ধার করে। রবিবার দুপুরে চুনারুঘাট থানা পুলিশ প্রেস ব্রিফিং এ জানায়, গত ১৪ জানুয়ারি উপজেলার উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুরের বালিয়ারী গ্রামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা খুরশেদ আলম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। সর্বশেষ শনিবার রাতে এ ডাকাতির অন্যতম হোতা বিবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার খান্দুরা গ্রামের নুর মিয়ার ছেলে আন্ত:ডাকাতদলের সদস্য ইরাজ মিয়া ওরপে হিরাজ প্রকাশ রাকিব (২৬ কে গ্রেফতার করে। এ সময় তার কাছ স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির স্বর্ণের একজোড়া কানের দুল, একটি হাতের বালা, ২টি স্বর্ণের নাকফুল, একটি স্বর্ণের আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি ছোড়া উদ্ধার করা হয়। হিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া পুুলিশ সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার তিন আসামীসহ আরো ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com