বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচং ভাবীকে মারপিট করে গর্ভের সন্তানকে মেরে ফেলার অভিযোগে দেবর গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় ভাবীকে মারপিট করে গর্ভের সন্তানকে মেরে ফেলার অভিযোগে দায়ের হওয়া মামলায় দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় তাঁর ভাই আকবর হোসেনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ৩৭ বছর বয়সী আহমদ হোসেন চৌধুরী বানিয়াচং উপজেলায় মীর মহল্লার বাসিন্দা মৃত একরাম হোসেন চৌধুরীর ছেলে। গতকাল তাঁকে আদালতে সোপর্দ করা হয়। গত বছর মীর মহল্লার হাজী আওলাদ হোসেন চৌধুরীর স্ত্রী আয়েশা আক্তার ওরফে মোছাঃ আয়াতুল বেগম আহমদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।
বাকী দুই আসামী হলেনÑ আলী হোসেন চৌধুরীর স্ত্রী মীর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেপী আক্তার (৪৬) ও একরাম হোসেনের ছেলে আলী হোসেন চৌধুরী। মামলার অভিযোগ থেকে জানা যায়, আয়েশা আক্তারের স্বামী আওলাদ হোসেন চৌধুরীর সৌদিআরব থেকে কয়েক বছরে পাঠানো প্রায় ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেন আহমদ চৌধুরী ও আলী হোসেন চৌধুরী। এনিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। গত বছরের ২৭ মার্চ টাকা আত্মসাতের ঘটনা নিয়ে ঝগড়া হয়। সে সময় আয়েশা আক্তার চারমাসের অন্তঃস্বত্তা ছিলেন। ঝগড়ার সময় আসামীরা তাকে বেধড়ক মারপিট করলে পেটের বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে মৃত বাচ্চাকে প্রসব করান।
পরে তিনি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এছাড়া আসামীদের রিরুদ্ধে দ্রুত বিচার আদালতসহ ভিন্ন আদালতে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com