রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের আদিত্যপুর লোকনাথ মন্দিরে চুরি সংঘঠিত ॥ আতংক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে লোকনাথ সেবা আশ্রমে গত ২৩ জানুয়ারী মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চুরের দল মন্দিরের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দানবাক্সের টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারী, পিতলের ঘট, জান্স, করতাল, কাসার ঘন্টাসহ লক্ষাধিক টাকার পুজার অন্যান্য আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। সকালে মন্দিরের তালা ভেঙ্গে চুরির ঘটনাটি মন্দির কর্তৃপক্ষ দেখতে পেয়ে হতবাক হয়ে যান। খরব পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সেকেন্ড অফিসার স্বপন সরকার, এসআই রাজীব, এএসআই পরিমলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, অবসরপ্রাপ্ত শিক্ষক শিব শংকর ভট্টাচার্য্য, সদর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চক্রবর্ত্তী, লোকনাথ সেবাসংঘের সাধারণ সম্পাদক করুনাময় দে বাচ্চু, মনফর মিয়া, পরিপদ পাল, অরবিন্দু রায়, সাবেক মেম্বার সুভাষ রায়, ফারুক মিয়া, সনজয় রায়, অনজিত দাশ, রাজন রায়, রাজীব দাশ, অসিত দাশ প্রমুখ। এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মন্দিরে চুরির ঘটনায় এলাকার হিন্দু জনসাধারনের মাঝে আতংক বিরাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com