বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৫

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহর এলাকা থেকে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে খুনের মামলার আসামী জিরুন্ডা গ্রামের আয়েত আলীর ছেলে মুছা মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মৃদুল কুমার ভৌমিক, শৈলেশ চন্দ্র দাস, জহির আলী ও বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে ছালেক মিয়া (৫১) মৃত রমিজ মিয়ার ছেলে জুনু মিয়া (৪৩), মৃত ছফিল মিয়ার ছেলে আবুল কাশেম (৪২) ও মোড়াকরি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০) কে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে পলাতক আসামীদেরকে গ্রেফতার করে। লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) তদন্ত চম্পক দাম আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে শুক্রবার (১৯ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com