মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হাকিম ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে নবীগঞ্জের করগাও গ্রামে দুই শতাধিক লোকজনের মাঝে শাল বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায় স্লোগানকে সামনে রেখে হাকিম ফাউন্ডেশন ইউএসএ উদ্যোগে নবীগঞ্জ উপজেলার করগাও গ্রামের দুই শতাধিক দরিদ্র অসহায় লোকজনদের মধ্যে শীতবস্ত্র (শাল) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মরহুম হাজী আব্দুল হাকিম এর বাড়িতে এসব শাল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের বাংলাদেশের প্রধান পরিচালক জমসেদ আলীর সভাপতিত্বে ও আব্দুল কাইয়ূম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) এর সভাপতি আজদু মিয়া তালুকদার। অনুষ্ঠানের ভার্চুয়াল বক্তব্য রাখেন ফাউন্ডেশনের হাকিম ফাউন্ডেশন ইউএসএ চেয়ারম্যান রোকন হাকিম। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, ইউপি সদস্য সাইদুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য অলিউর রহমান, হাকিম ফাউন্ডেশন ইউএসএ বোর্ড অব ট্রাস্টি শেলী হাকিম, আল-ইসলাহ্ কেন্দ্রী সদস্য কাজী এম হাসান আলী, হবিগঞ্জ জেলা তালামীয এ সভাপতি আমিমুল ইহসান তানছিন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ নোমান, নবীগঞ্জ উপজেলা সভাপতি শেখ এম মোজাহিদ আহমদ ও হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর চিফ ডিরেক্টর অব প্রজেক্ট মোঃ রুপুল আমিন, বিশিষ্ট মুরুব্বী নুনু মিয়া, আব্দুর রউফ, মুহিবুর রহমান, হারুন মিয়া, জাকির হোসেন চৌধুরী, লেবু মিয়া, রুফু মিয়া। অন্যান্যদের উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা তালামীয সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, করগাও ইউনিয়ন সভাপতি হোসেন বাবুল, সাবেক সভাপতি মুজিবুর রহমান, মারজু, এমরান, নূর আলম শাওন, নাঈম হোসেন, রবিন তালুকদার, তুহিন আহমেদ, সিতার আলী, ইউসুফ আলী, নাঈম, রবিউল হাসান, রেদোয়ান, মান্না, সাইফর, আকরাম প্রমুখ। সভায় বক্তারা বলেন-দীর্ঘদিন ধরেই হাকিম ফাউন্ডেশন ইউএসএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোকন হাকিম প্রবাসে থেকে নিজ এলাকাসহ জেলা বিভিন্ন স্থানে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি বিগত করোনা, বন্যার সময় নগদ অর্থসহ খাদ্য সামগ্রীয় বিতরণ করেছেন। এছাড়াও গৃহহীনদের গৃহনির্মাণ, দরিদ্র পরিবারের মেয়ে বিবাহ দেওয়া, দরিদ্র ও শিক্ষা বৃত্তি প্রদানসহ এলাকার ক্রীড়া উন্নয়নেও তিনি কাজ করছেন। তারা রোকন হাকিমের সুফলতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com