রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে ইভটিজিং মামলার ৩ আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে ইভটিজিং ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামীর জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামীরা হল- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মৃত ওয়াকিব উল্লার পুত্র সিরাজুল ইসলাম (৪৫), নুর ইসলামের পুত্র জোবায়েল আহমেদ (২৪), মৃত ফারুক মিয়ার পুত্র তুহিন (২২)।
গতকাল রবিবার আসামীরা হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না-মঞ্জুর করে ৩ জনকে জেল হাজতে প্রেরণ করে। উল্লেখ্য, সম্প্রতি ইনাতগঞ্জের প্রজাতপুর গ্রামে স্কুল ছাত্রীর সাথে ইভটিজিং পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল হক বাদী হয়ে দ্রুত আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com