মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে ভারতীয় মদসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে টমটম যোগে ৩৭ বোতল ভারতীয় মদ পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে চুনারুঘাট থানার (উপ-পরিদর্শক) এসআই অজিত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সুন্দর আলীর পুত্র মাদক কারবারি মোঃ শাহজাহান মিয়া (৩০) কে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জারুলিয়া টু উসমানপুরগামী পাকা রাস্তায় টমটম যোগে মাদক পাচারের সময় ওই এলাকার ফরিদ মিয়ার বাড়ির সামন থেকে ২৩ বোতল ম্যাজিক মোমেন্টস ভদকা ও ১৪ বোতল রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কিসহ ৩৭ বোতল ভারতীয় মদসহ মোঃ শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক কারবারি শাহজাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com