মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ শহরে মুখে কালো কাপড় বেঁধে বামজোটের কেন্দ্রীয় কর্মসূচী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সভা-সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় কর্মসূচী উপলক্ষে গতকাল (২২ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টায় স্থানীয় খোয়াইব্রীজ চত্বরে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, এডভোকেট জিলু মিয়া, রনজন কুমার রায়, এ.আর.সি কাওছার প্রমুখ। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, বাসদ নেতা ফয়সল আহমেদ, সিদ্দিকী হারুন, লোকমান মিয়া, কাজল চক্রবর্তী, আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন- রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী, এই নিষেধাজ্ঞা জনগণ মানে না। সাজানো পাতানো তামাসা ও ভাগাভাগির নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন নেই। একজন নাগরিকের ভোট না দেওয়ারও অধিকার আছে। তাই বামজোট একতরফা নির্বাচন বয়কট করেছে এবং জনগণকে আহবান জানাই এই ভোট বয়কট করুন, ৭ জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com