মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে প্রতিবন্ধীর বিকাশ এজেন্টের লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামে প্রতিবন্ধী বিকাশ এজেন্টের ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ব্যবসায়ী নিরঞ্জন দাস (২৮) মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। শুধু তাই নয় এ ঘটনায় সে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরী করেছে।
জানা যায়, ওই গ্রামের হর কিশোর দাসের পুত্র নিরঞ্জন দাস দুর্লভ স্টোর নামে বিকাশ ও ফ্যাক্সিলোডের ব্যবসা করে আসছেন। গত ১৬ ডিসেম্বর অজ্ঞাত এক ব্যক্তি বিকাশ হেড অফিসের বস সৌরভ আচার্য্যে বিটুবি নম্বর ০৩১৮২৫০৪৬৪ কৌশলে হ্যাক করে নিরঞ্জনের নামে নিবন্ধনকৃত বিকাশ এজেন্ট নম্বর ০১৩১৪-৭৯৭৮৯৮ নম্বরে ফোন করে বস পরিচয় দিয়ে ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরের দিন তার এজেন্ট নম্বরে টাকার লিমিট না আসায় তার সন্দেহ হলে বিষয়টি অফিসকে জানালে তারা জানায়, সে প্রতারিত হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। সে একজন প্রতিবন্ধী ব্যক্তি। দূর্ঘটনায় দুইটি পা হারিয়ে বাড়ির পাশে দোকান দিয়ে বিকাশের ব্যবসা করছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com