মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সংবাদ সংগ্রহ করতে গিয়ে চোখে গুলিবিদ্ধ মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংবাদ সংগ্রহ করতে গিয়ে চোখে গুলিবিদ্ধ মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভকে আর্থিক সহায়তা করেছেন জেলা প্রশাসক দেবী চন্দ। গতকাল বুধবার দুপুরে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর হাতে এ আর্থিক অনুদান তুলে দেন। এর আগে নিরঞ্জন গোস্বামী শুভ চোখে গুলিবিদ্ধ হলে তিনি তার খোঁজ-খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য, গত রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির মানবন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে মাইটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় পুলিশ-বিএনপির ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় নিরঞ্জন গোস্বামী শুভ চোখে গুলিবিদ্ধ হন। তাৎক্ষনিক তাকে উদ্ধার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে সে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে রেটিনা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মুমিনুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধিন রয়েছেন। আগামী সোমবার তার চোখে অপারেশনের কথা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com