রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিককে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে যৌথ বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার সোকরানা, উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, উপজেলার জনস্বাস্থ্য অফিসার সহকারি প্রকৌশলী মহিউদ্দিন, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার কান্তি ভূষণ সেন গুপ্ত। বদলিকৃত উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক চুনারুঘাট উপজেলায় প্রায় ২ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চুনারুঘাটের মানুষকে ভালোবেসে সততার সাথে কাজ করে গেছেন। তাইতো চুনারুঘাট বাসীকে বিদায় বেলা কাঁদিয়ে বিদায় নিয়েছেন। চুনারুঘাটবাসী তার মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com