বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবল মডেল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সংবর্ধনা প্রদান করেছে বাহুবল মডেল প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ এর পরিচালনায় সভায় সংবর্ধিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ছাড়াও বক্তব্য রাখেন- আলিফ-সোবহান চৌধুরী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিন উদ্দিন, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, মাহমুদা আক্তার, সাংবাদিক ও শিক্ষক পংকজ কান্তি গোপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান ও শিক্ষার্থী রুদ্র দেব।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক ও সাংবাদিক মাওলানা নূরুল আমিন। গীতা পাঠ করেন অপু আচার্য্য। সভা শেষে বাহুবল মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
এ সংবর্ধনা শেষে একই স্থানে উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ডিএনআই সরকারী হাই স্কুল, আলিফ-সোনহান চৌধুরী সরকারী কলেজ, বাহুবল কলেজ, উপজেলা ক্রীড়া সংস্থা, সানশাইন মডেল হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, কিশলয় জুনিয়র হাই স্কুল ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি ও ইউপি চেয়ারম্যান-সচিব সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে পৃথক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com