বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ধুলিয়াখালে গাড়ি পোড়ানোর ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের ॥ আটক ৪

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল বাইপাস সড়কে গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, জাবেদ মিয়া, মোস্তফা জামাল, আজিজুল হক ও মজনু মিয়া। গতকাল মঙ্গলবার সকালে সদর মডেল থানার এসআই ওয়াহেদ গাজী বাদি হয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে প্রধান ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নানকে আসামি করে মোট ২৬ জন এজাহারে উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করা হয়। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা এসআই সনক কান্তি দাশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে আটক করে। গতকাল মঙ্গলবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, সোমবার সকালে অবরোধ চলাকালে বিএনপি নেতাকর্মীরা কাভার্ড ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com