বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চমক দেখালেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। মনোনয়ন ঘোষণা পর নবীগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, পৌর আওয়ামী নেতা এটিএম সালাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম ছানু, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজা আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু, লোকমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ।
বক্তারা- হবিগঞ্জ-১ আসনে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com