রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে এইচএসসিতে পাশের হার ৬৮, আলিমে ৭৮ শতাংশ

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় মোট ১৫টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ৩ হাজার ১ শত ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২ হাজার ২ শত ১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন, পাশের হার ৮২.২%। গতকাল নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার শাহনাজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ফলাফল থেকে জানা যায়, এইচএসসিতে মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮ শত ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৯ শত ৭১ জন, জিপিএ-৫ পেয়েছে ০৯ জন এবং পাশের হার ৬৮.২০%। আলিম পরীক্ষায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ শত ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ শত ১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন, পাশের হার ৭৮.৩৯%। এছাড়াও এইচএসসি ভোকেশনাল পরীায় ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কোন জিপিএ-৫ না পেলেও শতভাগ উত্তীর্ণ হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com