শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল ॥ আধুনিক ও মানবিক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার শহরে সূর্যমুখী হাসপাতাল ২ লাখ ও মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে পরীক্ষায় দেখে লিখতে বাঁধা দেওয়ায় শিক্ষককে ঘুসি ॥ শিক্ষার্থী বহিষ্কার হবিগঞ্জ ল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিন খানের স্মরণসভায়-ডেপুটি স্পীকার ॥ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির অবদানে স্মরণীয় হয়ে থাকবেন মরহুম মতিন খান বাহুবলে অনুমতি ছাড়াই মেলার আয়োজন ॥ প্রশাসনের অভিযানে পণ্ড চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার চুনারুঘাটের আমতলীতে বন বিভাগের অভিযান ॥ সেগুন-মেহগনিসহ কাঠ জব্দ নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

মাধবপুরে গ্যাসের জন্য চালকদের সড়ক অবরোধ ॥ দুর্ভোগে যাত্রীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ মাধবপুরে সিএনজি গ্যাস না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা ও মাইক্রোবাসচালকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ঢাকা ও সিলেটগামী যাত্রীরা।
চালকদের অভিযোগ, মাধবপুরের তিনটি সিএনজি পাম্পের মধ্যে সেমকো ও সুসান পাম্প প্রতি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ থাকে। ফলে ওই সময় গ্যাস নিতে চালকদের ভরসা করতে হয় আল-আমিন পাম্পের ওপর। এতে পাম্পটিতে গ্যাস নেওয়ার জন্য চালকদের ভিড় বাড়ে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সেখানে অপেক্ষা করেও গ্যাস পাননি তারা। বিদ্যুৎ না থাকার কারণ দেখিয়ে পাম্প কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখায় দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষুব্ধ চালকেরা মহাসড়ক অবরোধ করেন।
মাইক্রোবাসচালক শাহীন বলেন, ‘সকাল সাতটায় গ্যাস নেওয়ার জন্য এসেছি। এখনো অপেক্ষা করছি। বিদ্যুৎ নেই বলে গ্যাস দিচ্ছে না। বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।’ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে তাদের সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আল-আমিন সিএনজি পাম্পের ব্যবস্থাপক মানিক মিয়া বলেন, আমরা কী করব,আমাদের জেনারেটর নষ্ট। আর বিদ্যুৎ তো আমাদের হাতে নেই। বিদ্যুৎ না থাকলে আমরা কীভাবে গ্যাস সরবরাহ করব।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com