বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে কানাডা পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে কানাডা পাঠানোর কথা বলে ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই গ্রামের মৃত কুতুব উদ্দিন চৌধুরীর পুত্র মহিউদ্দিন চৌধুরী বাদি হয়ে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অ।িযুক্তরা হচ্ছে, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুর গ্রামের মৃত এলাই মিয়ার পুত্র সুমন মিয়া (৩৫) ও তার ছোট ভাই মেহেদি হাসান।
মামলার বিবরণে জানা যায়, বাদিকে কানাডা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে গত ২৭ আগষ্ট বেলা ১১টার দিকে ১৬ লক্ষ টাকার মাঝে ৬ লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এ সময় কথা হয় পাঠানোর পর বাকী ১০ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু তারা বাদিকে কানাডা না পাঠিয়ে তালবাহানা শুরু করে। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তারা টাকা নেয়ার কথা অস্বীকার করে। পরে মহিউদ্দিন বুঝতে পারেন এরা প্রতারনা করে টাকা আত্মসাত করেছে। এ অবস্থায় তিনি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিচারক মামলা আমলে নিয়ে তদন্তের জন্য জেলা ডিবি পুলিশকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com