রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

দিনারপুরে ফের সক্রিয় পাহাড় খেকোরা অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ফের দিনারপুরে টিলা কাটার মহোৎসব শুরু হয়েছে। খবর পেয়ে পাহাড় কাটার ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়-বুধবার সকাল থেকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থগ্রামের ‘কান্তিরটিলা’ নামক বিশাল টিলায় এক্সভেটর মেশিন বসিয়ে টিলা কাটা শুরু করে স্থানীয় প্রভাবশালী লোকজন। টিলার মাটি দিয়ে স্থানীয় একটি জমি ভরাট করা হচ্ছিল। বুধবার বিকেলে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার ঘটনাস্থলে গিয়ে এক্সভেটর চালকসহ দুই জনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের বকুল মিয়ার ছেলে নজরুল ইসলাম ও পিটুয়া গ্রামের ছৈদ উল্লার ছেলে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনা সত্যতা নিশ্চিত করে বলেন- পাহাড়-টিলা কাটা সম্পূর্ণ রূপে নিষেধ, পাহাড়-টিলা কেটে প্রাকৃতিক সৌন্দর্য্য নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, দিনারপুরের পাহাড় কাটার ঘটনায় বরাবরের মতোই মাটি কাটায় নিয়োজিত শ্রমিকদের আইনের আওতায় আনা হলেও মূলহোতা প্রভাবশালীরা রয়ে যান ধরাছোয়ার বাহিরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com