বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

হবিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। এর মধ্যে হবিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন রয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের উদ্বোধন করেন তিনি। হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব প্রকল্প বাস্তবায়ন হয়।
উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে আছে, নবীগঞ্জের ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, আউশকান্দি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, বনকাদিপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, দিনারপুর কলেজের একতলা একাডেমিক ভবন, বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ১ তলা একাডেমিক ভবন, রাজরানি শুভাষিনী উচ্চ বিদ্যালয়ের ১ তলা একাডেমিক ভবন, দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, বাহুবলের আদর্শ বিদ্যানিকেতন ভুলকোর্টের ৪ তলা একাডেমিক ভবন, শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, বানিয়াচংয়ের লোকনাথ রমন বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন, হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের কাজ, চুনারুঘাট সরকারি কলেজের ৬ তলা একাডেমিক ভবন, হাজী আলিম উল্লা আলিম মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন। একই দিন বিকেলে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি নবীগঞ্জের নাদামপুর উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদরের ফতেহপুর উচ্চ বিদ্যালয়, বানিয়াচংয়ের ডা. ইলিয়াছ একাডেমি ও মাধবপুরের আন্দিউড়া উম্মেতুনেছা উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখি সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। যেগুলো সমাপ্তিতে ব্যয় হয় প্রায় ৫০ কোটি টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খাঁনের জানান, সরকারের উন্নয়নের ধারা ও জাতিকে সুশিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তোলার লক্ষ্য সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে আধুনিক শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্ঠা করেছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com