মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাবেক ব্যাংক কর্মকর্তা ইয়াকুব আলী আর নেই

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুলতান মাহমুদপুর নিবাসী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ইয়াকুব আলী আর নেই। গতকাল শনিবার বিকাল ৩টায় পৌর শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সকাল ১০টায় টাউন মডেল জামে মসজিদে (চান মিয়া মসজিদ) মরহুমের প্রথম জানাজার নামাজ ও সকাল ১১টায় সুলতান মাহমুদপুর দক্ষিণপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসল্লিদের এতে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। জানাজার নামাজ শেষে সুলতান মাহমুদপুর পশ্চিমপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে ইয়াকুব আলী এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খোয়াই এর বার্তা ও ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com