বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মহাসড়কে নাশকতার চেষ্টা ॥ ৪টি পেট্রোল বোমা উদ্ধার উপজেলা বিএনপির সভাপতি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে ৪ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বলে দাবী করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়- বুধবার রাতে মহাসড়কে বড় ধরণের নাশকতা করার উদ্দেশ্যে মিনাজপুর এলাকায় অবস্থান নিয়ে টায়ারে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতিকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পুলিশ মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেইটের কাছে একটি খাল থেকে ৪ টি পেট্রোল বোমা ও বিএনপি নেতাদের নাম ও ছবি সম্বলিত একটি ব্যানার উদ্ধার করে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, এ সময় দুষ্কৃতিকারীরা দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৪টি পেট্রোল বোমা ও বিএনপি দলীয় একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। তিনি বলেন- এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
এদিকে নবীগঞ্জ উপজেলায় বিএনপির অবরোধ কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী (৭০) আটক করেছে পুলিশ। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত-সরফরাজ আহমেদ চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা।
বিএনপি সূত্রে জানা যায়- সরকারের পদত্যাগের দাবীতে কেন্দ্র ঘোষিত বিএনপির অবরোধ কর্মসূচি পালন করতে বুধবার সকালে উপজেলার আউশকান্দি এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরীকে আটক করে পুলিশ।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু বলেন- শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে কোনো মামলা ছাড়াই আমাদের আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরীকে আটক করা হয়েছে। এছাড়া গায়েবি মামলা দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- এবিষয়ে পরবর্তীতে অনুষ্ঠানিকভাবে জানানো হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com