শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে রুমা আক্তার (২৮) নামে ২ সন্তানের জননী আত্মহত্যা করেছে। গতকাল রবিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হুরাইটেকা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের হুরাইটেকা গ্রামের দরছ মিয়ার ছেলে জাহিদ মিয়া প্রায় ১৫ বছর পূর্বে বিয়ে করেন হবিগঞ্জ সদর উপজেলার পৈল ঘরেরপাড় গ্রামের শওকত আলী ওরফে কালা মিয়ার মেয়ে মোছাঃ রুমা আক্তার (২৮) কে। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো। এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক ছেলে ও এক কন্যা সন্তান। জাহিদ মিয়া জীবিকার তাগিদে স্ত্রী ও ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আরব আমিরাতের সৌদি আরব প্রবাসে চলে যান। তিনি মাঝে মধ্যে বাড়িতে এসে স্ত্রী সন্তানকে নিয়ে হাসিখুশি ভাবে জীবন যাপন করে আসছিলেন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কেউ বাড়িতে না থাকার সুবাদে দর্জা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রুমা। আশপাশের লোকজন ঘরের দর্জা বন্ধ দেখে রুমাকে ডাকাডাকি করলেও সে দর্জা না খোলায় পাশের রুমের উপর দিয়ে ঘরে ঢুকে দর্জা খোলে রুমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান লোকজন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে রুমার লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন। পরবর্তীতে এস আই এখলাছুর রহমান ভূঁইয়া রুমার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com